Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

শাহিন শাহ আফ্রিদির ওমরাহ পালনের ছবি ভাইরাল

📅 23 January 2023, 04:38 PM | 👁️ পঠিত: 28 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শাহিন শাহ আফ্রিদির ওমরাহ পালনের ছবি ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক:: পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন পাকিস্তান দলের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি।
সৌদি আরবের পবিত্র মক্কা শরিফ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও টুইটারে তার ভক্তদের জন্য ছবি পোস্ট করেছেন।
ছবির ক্যাপশনে তিনি শুধু লিখেছেন— আলহামদুলিল্লাহ। খবর জিও টিভির। এ ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। এ পোস্টের নিচে তাকে প্রশংসা করে ভক্তদের মন্তব্য বন্যা বইতে থাকে। গত বছরের টি২০ বিশ্বকাপে ঝড় তুলেছেন শাহিন শাহ আফ্রিদি। ভারতকে প্রায় একাই শেষ করে দিয়েছিলেন তিনি। কোহলিদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৩ উইকেট নেন শাহিন শাহ। শাহিন শাহের সঙ্গে মেয়ে আকসার বিয়ের কথা জানিয়েছিলেন শহীদ আফ্রিদি নিজেই। জানিয়েছিলেন তার পরিবারের সঙ্গে শাহিনের কোনো রক্তের সম্পর্ক নেই। আফ্রিদির পাঁচ মেয়ে। তাদের মধ্যে আকসাই সবচেয়ে বড়। আকসা ছাড়া বাকি মেয়েরা হলেন— আনশা, আজওয়া, আসমারা ও আরওয়া।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]