Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

বৃদ্ধ শিক্ষককে লাঠি দিয়ে পেটাচ্ছেন দুই নারী পুলিশ, ভাইরাল ভিডিও

📅 22 January 2023, 09:32 AM | 👁️ পঠিত: 24 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বৃদ্ধ শিক্ষককে লাঠি দিয়ে পেটাচ্ছেন দুই নারী পুলিশ, ভাইরাল ভিডিও
বিষয়টি নিয়ে শনিবার সন্ধ্যায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়- স্কুলশিক্ষক নভাল কিশোর পান্ডে ৪০ বছর ধরে শিক্ষকতা করছেন। একটি বেসরকারি স্কুলে পাঠদান শেষে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে ভাভুয়ার এলাকার একটি ব্যস্ত সড়কে তিনি হঠাৎ সাইকেল থেকে পড়ে যান। এতে তার সাইকেলটি রাস্তা থেকে তুলতে কিছুটা সময় দেরি হয়। এতে রাস্তায় যানজট সৃষ্টি হয়। এরপর দুই নারী পুলিশ ওই শিক্ষককে লাঠি দিয়ে বেধড়ক পেটানো শুরু করেন। ভিডিওতে দেখা গেছে, দুই নারী পুলিশ ওই শিক্ষককে এলোপাতাড়ি লাঠি দিয়ে আঘাত করছেন, ভিকটিম নিজেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছেন। তার হাতে বেশ কয়েকটি আঘাত লাগে। তিনি দুই নারী পুলিশকে চলে যাওয়ার অনুরোধ করেন, কিন্তু তারা আঘাতের পর আঘাত করতেই থাকেন। অবস্থা খারাপের দিকে যাওয়া চিৎকার করেন ওই শিক্ষক। এ ঘটনায় বিহার পুলিশ এক টুইটবার্তায় জানিয়েছে, অভিযুক্ত দুই নারী কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]