Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তোলার সময়সীমা দেননি লু: মার্কিন দূতাবাস

📅 17 January 2023, 10:09 PM | 👁️ পঠিত: 46 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তোলার সময়সীমা দেননি লু: মার্কিন দূতাবাস
নিউজ ডেস্ক:: র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও সময়সীমা দেননি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু। ঢাকায় মার্কিন দূতাবাস মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। ডোনাল্ড লু’র সফরে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীর বিষয়ে ঠিক কী আলোচনা হয়েছে জানতে চাওয়া হয় ঢাকায় মার্কিন দূতাবাসে মুখপাত্র জেফ রাইডিনাওয়ারের কাছে।
জবাবে মুখপাত্র বলেন, ডোনাল্ড লু গত বছর র‌্যাব কর্তৃক বিচারবর্হিভ‚ত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের অভিযোগের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাসে বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। আমরা অব্যাহত এ সংস্কারে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারকে কথিত বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত করতে আমরা উৎসাহিত করি। এ সময় ঢাকায় বৈঠকে ডোনাল্ড লু র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেবার সময়সীমা উল্লেখ করেননি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু গত ১৪ ও ১৫ জানুয়ারি ঢাকা সফর করেন। এ সফরে তিনি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আশা প্রকাশ করেন যে, র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]