Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

ডেংগুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৯ রোগী

📅 19 November 2022, 07:06 PM | 👁️ পঠিত: 41 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ডেংগুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৯ রোগী
নিউজ ডেস্ক:: দেশে ডেংগুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেংগু আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত ডেংগুজ্বরে মৃতের সংখ্যা বেড়ে ২২৩ জনে দাঁড়িয়েছে। আর নতুন আক্রান্তসহ বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেংগু রোগীর সংখ্যা তিন হাজার ৪৫৯ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ইনর্চাজ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেংগুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেংগু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৯ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত  ডেংগুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ হাজার ১৬১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৯ হাজার ১৭১ জন। এ ছাড়া সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৯ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে ঢাকা থেকে ৩২ হাজার জন, ঢাকার বাইরে থেকে ১৬ হাজার ৭৭৮ জন ছাড়পত্র পেয়েছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]