Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

হিমারস রকেট হামলার পর খেরসনের ব্রিজ বন্ধ ঘোষণা করেছে রাশিয়া

📅 27 July 2022, 04:39 PM | 👁️ পঠিত: 30 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
হিমারস রকেট হামলার পর খেরসনের ব্রিজ বন্ধ ঘোষণা করেছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক:: রুশ সেনাবাহিনী গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরুর পর যেসব অঞ্চল দখলে নিয়েছে, খেরসন তার অন্যতম। ইউক্রেন সম্প্রতি রুশ সেনাদের কাছ থেকে খেরসন পুনর্দখলের ঘোষণা দিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হিমারস রকেট ব্যবস্থা নিয়ে খেরসনে হামলা চালিয়েছেন ইউক্রেনীয় সেনারা। হামলার পর খেরসনের রুশ কর্তৃপক্ষ শহরের একমাত্র ব্রিজ বন্ধ ঘোষণা করেছে। ব্রিজটি দনিপার নদীর ওপর অবস্থিত।
রাশিয়ার সরকারি গণমাধ্যম ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়েছে, বেসামরিক নাগরিকদের জন্য খেরসনের একমাত্র ব্রিজ আন্তোনভস্কি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ইউক্রেনীয় হামলায় ব্রিজটির কাঠামোতে কোনো ক্ষতি হয়নি। আরেক রুশ গণমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, ব্রিজটিতে হিমরাস দিয়ে আঘাত হানা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার কাছ থেকে খেরসন উদ্ধারে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে ব্রিজ ধ্বংস হলে উপকার মিলতে পারে। গত শুক্রবার মার্কিন প্রশাসন ইউক্রেনের জন্য প্রায় ২৭ কোটি ডলারের অতিরিক্ত সহায়তা প্যাকেজ ঘোষণা করে। যার মধ্যে চারটি হিমারস এবং সর্বোচ্চ ৫৮০টি ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে। হিমারস রকেট প্রচলিত কামানের তুলনায় অপেক্ষাকৃত বেশি দূরত্ব অতিক্রম করার পাশাপাশি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]