Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

করোনার টিকা না নিলে মাসে মাসে দিতে হবে জরিমানা!

📅 17 January 2022, 11:11 PM | 👁️ পঠিত: 31 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
করোনার টিকা না নিলে মাসে মাসে দিতে হবে জরিমানা!
আন্তর্জাতিক ডেস্ক :: বয়স ৬০ পেরিয়ে গেছে? এখনো করোনা টিকা নেওয়া হয়নি বা নেওয়ার ইচ্ছাই নেই। এমন হলে আর স্বস্তিতে থাকতে পারবেন না ইউরোপের দেশ গ্রিসের বয়স্ক মানুষেরা। কারণ যাদের বয়স ৬০ হয়ে গেছে। কিন্তু গড়িমসি করে এখনো টিকা নেননি বা নিতে চান না তাদের প্রতিমাসে সরকারকে জরিমানা দিতে হবে। জানুয়ারি মাসেই এই নিয়ম জারি করেছে দেশটি। জানুয়ারির মধ্যে যারা টিকা নিবেন না তাদের ৫০ ইউরো জরিমানা দিতে হবে। এরপর ফেব্রুয়ারিতে দিতে হবে ১০০ ইউরো।  যতদিন টিকা না দিবেন ততদিন জরিমানা দিয়েই যেতে হবে।
গ্রিসের মোট জনসংখ্যার মোট ৭০ ভাগ মানুষ এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন। গ্রিসের স্বাস্থ্যমন্ত্রী থানোস প্লেভরিভস জানিয়েছেন, ট্যাক্স অফিসের মাধ্যমে এই জরিমানা আদায় করা হবে। জরিমানা হিসেবে আদায়কৃত অর্থগুলো খরচ করা হবে স্বাস্থ্য খাতেই। থানোস প্লেভরিভস আরো জানান, বয়স্কদের ওপর জরিমানা আরোপ করা হচ্ছে কারণ হাসপাতালগুলোতে বয়স্ক লোকেরাই বেশি প্রভাব ফেলছেন। পপুলেশন রেফারেন্স ব্যুরোর তথ্য অনুযায়ী, গ্রিস হলো পৃথিবীর সপ্তম সর্বোচ্চ বয়স্ক লোকদের দেশ। এই দেশের জনসংখ্যার ৬৫ ভাগের বয়স ৬০ বা তার বেশি। সূত্র: আল জাজিরা
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]