Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ভারতে একদিনে নতুন করে আক্রান্ত ১ লাখ ৮০ হাজার

📅 10 January 2022, 11:08 AM | 👁️ পঠিত: 36 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ভারতে একদিনে নতুন করে আক্রান্ত ১ লাখ ৮০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক::  ভারতে আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৪৩৮ জন। একদিনে দেশটিতে মারা গেছেন ১৪৬ জন।
এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৪২ জন। এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৯৩৬ জন। মৃত্যু সংখ্যায় যুক্তরাষ্ট্র (৮ লাখ ৫৯ হাজার) ও ব্রাজিলের (৬ লাখ ২০ হাজার) পরই ভারতের অবস্থান। সোমবার রাজ্যগুলির সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করার কথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের। কেন্দ্রের পক্ষ থেকে ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের। সোমবার দুপুরে ওই বৈঠকটি শুরু হওয়ার কথা। ফলে ওই বৈঠকে নতুন কোনও সিদ্ধান্ত হয় কি-না সবার নজর থাকবে সেদিকে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]