Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন পিছিয়ে ২৪ ফেব্রুয়ারি

📅 23 January 2020, 06:47 AM | 👁️ পঠিত: 52 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন পিছিয়ে ২৪ ফেব্রুয়ারি
অর্থনীতি ডেস্ক:: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত ছিল আজ ২৩ জানুয়ারি। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না হওয়ায় ২৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরি নতুন এ দিন ধার্য করেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সিস্টেম জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। এরপর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় মামলা করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]