Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 07 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সাহিত্য

সবুজের কাছে মানুষের ঋণ

📅 07 November 2026, 01:09 PM | 👁️ পঠিত: 26 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সবুজের কাছে মানুষের ঋণ


"কবি জসিম হেলাল"

একদিন পৃথিবীকে স্বপ্ন দেখানো হয়েছিল
নদী তার আপন স্রোতে গাইবে জীবনের গান
বৃক্ষের ছায়ায় মানুষ খুঁজে নেবে আশ্রয়
পাখির ডানায় ভর করে ফিরবে নীল আকাশের প্রাণ।

অথচ সময়ের হাতে বদলে গেছে প্রতিশ্রুতির ভাষা
সবুজের বুক চিরে উঠেছে ইট-পাথরের প্রাচীর
নদীর বুকে জমেছে বিষ বাতাসে দীর্ঘশ্বাস
মানুষের লোভে প্রকৃতি আজ বড় অসহায় অস্থির।

যে শিশুর হাতে থাকার কথা ছিল রঙিন প্রজাপতি
তার চোখে আজ ধোঁয়ার পর্দা, কংক্রিটের বন্দিত্ব
যে মাঠে ফুটত ফুল সেখানে হিসাবের বাজার
যে বনে ছিল প্রাণের মেলা সেখানে নিঃশব্দ শূন্যতা।

তবু মাটির গভীরে বেঁচে থাকে প্রত্যয়ের বীজ
একটি বৃক্ষ মানে আগামী দিনের অক্সিজেন
এক ফোঁটা জল মানে অসংখ্য প্রাণের অধিকার
প্রকৃতিকে বাঁচানোই হোক মানুষের শ্রেষ্ঠ অর্জন।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]