Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন ৮ জানুয়ারি, তফসিল ঘোষণা

📅 09 December 2025, 08:09 PM | 👁️ পঠিত: 14 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন ৮ জানুয়ারি, তফসিল ঘোষণা
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির বার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী এ তফসিল ঘোষণা করেন। এসময় সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. সাইদুর রহমান ও আয়কর আইনজীবী মুখলেছুর রহমান উপস্থিত ছিলেন।   অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর, সাবেক সভাপতি আবু মোহাম্মদ আসাদ এডভোকেট, মো. সোলেমান হোসেন খাঁন, মো. শফিকুর রহমান, এম ই এম ইকবালুর রহমান এডভোকেট, মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট, মো. আবুল ফজল এডভোকেট, সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট। এছাড়াও তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী ১১ ডিসেম্বর মনোনয়ন ফরম বিতরণ শুরু, ১৮ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ২৩ ডিসেম্বর বৈধ প্রার্থীর তালিকার অসম্মতিতে সংক্ষুব্ধ প্রার্থীর আপিল দাখিল, ২৪ ডিসেম্বর আপীল নিষ্পত্তি, ২৮ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ৩০ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং ৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী নির্বাচন পরিচালনায় সমিতির সদস্য সহ সকলের সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]