Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

২৫নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক  সম্পাদক নজমুলের শয্যাপাশে কয়েস লোদী

📅 26 June 2025, 10:25 PM | 👁️ পঠিত: 13 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
২৫নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক  সম্পাদক নজমুলের শয্যাপাশে কয়েস লোদী
২৫নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. নজমুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে সিলেট নগরীর পার্ক ভিউ হসপিটালের চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে বৃহস্পতিবার (২৬ জুন) হসপিটালে যান সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী। এসময় তিনি চিকিৎসার সর্বশেষ খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও ২৫নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব মোস্তাক আহমদ। এসময় মো. নজমুল ইসলামকে দেখতে যান সাংবাদিক সুলেমান আহমদ, জাবেদ এমরান, সবুজ আহমদ, আব্দুল মাজিদ চৌধুরী ও রাধে মল্লিক তপন প্রমুখ। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]