Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

নীল নদের পানিকে নোংরা বলায় শিল্পীর কারাদণ্ড

📅 28 February 2018, 07:20 AM | 👁️ পঠিত: 40 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আন্তর্জাতিক ডেক্স::  মিশরের নীল নদ নিয়ে রসিকতার করায় শিরিন আবদেল ওয়াহাব নামে আরব বিশ্বে পরিচিত একজন তারকা শিল্পীকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি দেশটির খুব জনপ্রিয় একজন শিল্পী একই সঙ্গে দ্য ভয়েস অব টিভি শো’র বিচারক। তিনি নীল নদের পানির পরিচ্ছন্নতা নিয়ে মজা করে একজন ভক্তকে বলেছিলেন এই পানি পান করলে জীবাণু পান করা হবে। শিরিনের বিরুদ্ধে মামলা করা হয় গত বছরের নভেম্বরে।এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতে একটি কনসার্টে এই কথা বলার জন্য শিরিন অবশ্য ক্ষমা চেয়েছেন। সংগীতশিল্পী শিরিন কারাদণ্ড পেয়েছেন মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে। কায়রোর একটি আদালত এই দণ্ড দিয়েছেন। মিশরের সংবাদমাধ্যম বলছে, জামিনের জামানত হিসেবে শিরিনকে পাঁচ হাজার মিসরীয় পাউন্ড দিতে বলেছেন আদালত। দণ্ডর বিরুদ্ধে শিরিন আপিল করতে পারবেন। অন্যদিকে মিশরের আরেকটি মামলায় পপ সংগীতশিল্পী লাইলা আমেরকে কারাদণ্ড দেয়া হয়েছে। লাইলা আমেরকে একটি উত্তেজক গান গাইবার দায়ে ব্যভিচার এবং নীতি নৈতিকতা বিবর্জিত কাজের অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]