Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

বাইডেনের সঙ্গে শেখ হাসিনার আলাপ নিয়ে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

📅 12 September 2023, 05:31 PM | 👁️ পঠিত: 32 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বাইডেনের সঙ্গে শেখ হাসিনার আলাপ নিয়ে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে জি-২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপে নির্বাচন প্রসঙ্গ ছিল না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ভারতের রাজধানী দিল্লিতে হাসিনা-বাইডেনের আলাচনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, খুব ভালো, ভালো কথা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, আমি বাবা-মা, ভাইদের হারিয়েছি, পরিবারের লোকদের হারিয়েছি। বাংলাদেশের জনগণই আমার পরিবার। তাদের মুখে দু’বেলা ভাত, জীবন মানের উন্নয়নের জন্য আমি কাজ করছি।
তিনি বলেন, আমার বিরাট পরিবার, ১৭০ মিলিয়নের পরিবার। এদের আমি সুযোগ-সুবিধা সৃষ্টি করে দিতে চাই। আমাদের স্বপ্ন একটা সুন্দর বাংলাদেশ। আমার একটাই জীবনের কাম্য, আমার দেশবাসীর মঙ্গল করা। সরকারপ্রধানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট কী বলেছেন- এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, তিনি (বাইডেন) বলেছেন, আমি জানি। নির্বাচন নিয়ে কোনো আলাপ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ওগুলো নিয়ে আলাপ হয়নি। অন্য এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কখনও চাপের মুখে ছিলাম না। আমরা চাপের মধ্যে নাই। আমরা আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আমরা কোনো চাপের মধ্যে নেই। আপনারা (গণমাধ্যম) বরং চাপের মধ্যে আছেন। আপনারা আমাদের চাপের মধ্যে ফেলতে চান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]