Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

টিসিবি কার্ডে মিলবে ওএমএসের চাল

📅 25 June 2023, 05:27 PM | 👁️ পঠিত: 25 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
টিসিবি কার্ডে মিলবে ওএমএসের চাল
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: আগামী জুলাই মাস থেকে ট্রেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীরা নিয়মিত পণ্যের পাশাপাশি ৫ কেজি করে ওএমএসের (ওপেন মার্কেট সেলস) চাল পাবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রোববার সচিবালয়ে চলমান বোরো সংগ্রহ ও মজুদ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন গরিব লোকজন এক লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য এবং আরেক লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করবে কেন? একই লাইনে দাঁড়িয়ে চাল ও অন্যান্য পণ্য সংগ্রহ করার ব্যবস্থা করা যায় কিনা? পরিপ্রেক্ষিতে খাদ্য মন্ত্রণালয় নিয়মিত ওএমএসের বরাদ্দ থেকে মাসে ৫ কেজি করে চাল টিসিবির বিতরণ কার্যক্রমে হস্তান্তর করেছে। টিসিবি গ্রাহকরা প্রতিকেজি ৩০ টাকা দরে মাসে একবার চাল পাবেন বলে জানান খাদ্যমন্ত্রী।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]