Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

পদ্মা সেতু থেকে এ পর্যন্ত কত টোল এসেছে, জানালেন সেতুমন্ত্রী

📅 01 January 2023, 06:51 PM | 👁️ পঠিত: 39 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পদ্মা সেতু থেকে এ পর্যন্ত কত টোল এসেছে, জানালেন সেতুমন্ত্রী
নিউজ ডেস্ক:: পদ্মাসেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রাজধানীর সেতুভবনে সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। এ সময় নতুন বছর উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, স্বপ্নের পদ্মাসেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে। যা দেশের অর্থনীতির জন্য একটা সুখবর। নতুন বছরে বিএনপি নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসবে এমন আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, আমি আশা করবো নতুন বছরে বিএনপি নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে ইতিবাচক ধারায় ফিরবে। এর পরে কাদের সেতু ভবনে দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]