Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

জাপানে ভারি তুষারপাতে নিহত ১৪

📅 25 December 2022, 03:11 PM | 👁️ পঠিত: 24 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জাপানে ভারি তুষারপাতে নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক:: জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ইয়ামাগাতাসহ দেশটির বিভিন্ন অংশে গত কয়েক দিনে ভারি তুষারপাতে অন্তত ১৪ জন নিহত এবং ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ২০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর জাপান টাইমসের।
জাপানের আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের উত্তরাঞ্চল এবং জাপান সমুদ্র উপকূলবর্তী এলাকায় আরও ভারি তুষারপাত ও তুষার ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে। রোববার দুপুর পর্যন্ত যে ১৬৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে, তাদের মধ্যে ৩০ জনের আঘাত গুরুতর। তুষার ঝড়ের কারণে উত্তরাঞ্চলে ট্রেন ও বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া মধ্য ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]