Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

খোলা হয়েছে মনিটরিং সেল, সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী

📅 24 October 2022, 06:07 PM | 👁️ পঠিত: 24 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
খোলা হয়েছে মনিটরিং সেল, সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক:: ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ মনিটরিং সেল’ নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি মনিটরিং সেল খোলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম। তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা।
ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ মনিটরিং সেল নামে একটি মনিটরিং সেল খোলা হয়েছে। প্রধানমন্ত্রী মাঠপর্যায় থেকেও তথ্য নিচ্ছেন। প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও অন্যান্য সরকারি দপ্তরকে সার্বক্ষণিক বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন। সবাইকে সেলের হটলাইন নম্বরের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এগুলো হলো: ০১৭৬৯-০১০৯৮৬, ০২-৫৫০২৯৫৫০ ও ০২-৫৮১৫৩০২২। ফ্যাক্স নম্বর ০২-৯১০২৪৬৯।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]